শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৫:০২ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আব্দুর রাজ্জাক : নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, রোববার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় কারমাডেক দ্বীপপূঞ্জে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে সুনামির আশঙ্কা না থাকায় প্রায় জনবসতিহীন এই এলাকায় সতর্কতা জারি করা হয়নি। ইয়ন, এনডিটিভি, রয়টার্স

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রোববার সকাল ১০:৫৫ টায় নিউজিল্যান্ডের নগানগুরু শহরের ৮৭৩ কিলোমিটার উত্তরপূর্বে কম্পনটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার। প্রায় ১৪০০ মানুষের বসবাসের শহর নগানগুরতে শহরে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই স্থানীয় উপকূলে সতর্কতা জারি করা হয়। কিন্তু পরে দেশটির সিভিল ডিফেন্স মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে সুনামির আশঙ্কা নাকচ করা হয়।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের এই এলাকাটি ব্যাপকভাবে ভূমিকম্পপ্রবণ। এখানে ২০০৬ সালে আরো একবার ৭.৪ মাত্রা ও ২০০৭ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২০১১ সালেও সেখানে মাত্র ৩ মাসের ব্যবধানে ৭.৬ ও ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তখন কিছু বসতি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছিলো। সম্পাদনা : কাজী নুসরাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়