শিরোনাম
◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১০:৪২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকারকে দিয়ে সম্পদের সুষম বণ্টন হতে পারে না : আমীর খসরু

শাহানুজ্জামান টিটু : তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে না। কারণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। একদিকে বাজেট দিচ্ছে, পলিসি নির্ধারণ করছে, অন্যদিকে লুট করছে। সব আজ একীভ‚ত। যারা ভোট চুরি করে তাদের হাতে দেশের সম্পদ নিরাপদ।

শনিবার প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের একটি গোষ্ঠী জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিউনিশিয়ার উপক‚লীয় এলাকায় বাংলাদেশের যুবকেরা ভাসছে। কেন তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছেড়েছে, কেউ জবাব দিতে পারবেন? যে দেশে গণতন্ত্র থাকে না, বাক স্বাধীনতা থাকে না। সেখানে মানুষের নিরাপত্তা থাকে না, ন্যায়বিচার হতে পারে না।

তাঁতি দল আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তির সঙ্গে সবকিছু জড়িত। মানুষ ভোটাধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার ফিরে পাবে। খালেদা জিয়ার মুক্তি একদফা দাবি নিয়ে এগিয়ে যেতে হবে। আন্দোলনে নেমে তাকে মুক্ত করতে হবে।

তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ