শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৪ জুন, ২০১৯, ১০:১৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৯, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী উদ্ধার না হলে বাংলাদেশ বাঁচবে না বললেন বাপা সম্পাদক

ইউসুফ আলী বাচ্চু : নদী উদ্ধার না হলে বাংলাদেশ বাঁচবে না বলে মন্তব্য করেছেন বাপা'র সাধারণ সম্পাদক ডঃ মো.আব্দুল মতিন।

শুক্রবার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের নদী উদ্ধারে সাম্প্রতিক তৎপরতা আদি বুড়িগঙ্গা ও সোনাই নদী বাস্তবতা' শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারর্স বাংলাদেশ।

লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াটারকিপারর্স বাংলাদেশ-এর সমন্বয়কারী ও বাপা'র যুগ্নসম্পাদক শরীফ জামিল। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা'র সাধারণ সম্পাদক ডঃ মো. আব্দুল মতিন। এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাপা'র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস ও জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ।

বাপা'র সাধারণ সম্পাদক ডঃ মো.আব্দুল মতিন বলেন, স্থানীয় এমপিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা যৌথভাবে সরকারের নদী বিষয়ক সমস্ত কাজে ব্যর্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি অপকর্ম করে যাচ্ছে তারা। নদী বাঁচাতে স্থানীয় সরকার প্রশাসন ও স্থানীয় এমপিদের কাছে আমাদের অনুরোধ দয়া করে নদী রক্ষায় সহযোগিতা করুন। সরকারকে সহযোগিতা করুন। যাতে নদী গুলোকে আমরা উদ্ধার করতে পারি। নদী উদ্ধার না হলে বাংলাদেশ বাঁচবে না।

তিনি আরো বলেন, আমি একটি কথা বিশ্বাস করি ভবিষ্যতে নদী ও পরিবেশ রক্ষার জন্য অভ্যুত্থান হবে। তা না হলে এদেশে বসবাস করা যাবে না। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ