শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসেলকে থামানোর উপায় খুঁজছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে দুর্দান্তভাবে শুরুটা হলেও টাইগারদের সাফল্যের পথে বাধাঁ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কার সাথে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করায় কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ। সামনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে হবে বাংলাদেশকে। আর তাই ক্যারিবিয়দের সবচেয়ে ভয়ঙ্কর অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে থামানোর পথ খুঁজছে টাইগার কোচ।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ শক্তি নয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশেরও নিচে। তবে তাদের দলে আছেন এমন কয়েকজন ক্রিকেটার, একাই যারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়, গড়ে দিতে পারেন ভাগ্য। রাসেল তাদেরই একজন। আর তাই তাকে নিয়েই ভাবছেন স্টিভ রোডস।

ভয়ঙ্কর এ ক্রিকেটারকে নিয়ে স্টিভ রোড্সের ভাষ্য, ‘ওদের সবচেয়ে বিস্ফোরক ক্রিকেটারদের একজন আন্দ্রে রাসেল। দুর্দান্ত এক প্রতিপক্ষ সে। ব্যাট হাতে সময়ের সেরা হিটারদের একজন সে অনেকটা এগিয়ে থেকে, খুব কঠিন তাকে বোলিং করা। একাই ম্যাচটা আমাদের থেকে কেড়ে নিতে পারে সে। বিপজ্জনক আরও অনেকে আছে তাদের।’

তবে নিজেদের ক্রিকেটারদের নিয়েও আত্মবিশ্বাসী কোচ জানান, ‘আমরাও জানি, আমাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছেন। সাদা বলে আমরা বেশ ভালো খেলছি। তাই প্রতিপক্ষ নিয়ে আমাদের খুব দুর্ভাবনা নেই। আমার ধারণা, ওরাও আমাদের বেশ কজন ক্রিকেটার নিয়ে ওরা দুর্ভাবনায় থাকবে।’

  • সর্বশেষ