শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডের জালে ১৩ গোল, বিশ্বকাপে মার্কিন মেয়েদের নতুন রেকর্ড

সালেহ্ বিপ্লব : মেয়ের বিশ্বকাপে এতো গোলের ব্যবধানে জয়ী হয়নি আর কেউ। এর আগে ২০০৭ জার্মানি ১১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিলো, আর সেটাই ছিলো রেকর্ড। মার্কিন প্রমীলা ফুটবল দলের বেস্ট স্কোর ছিলো ১৯৯১ সালের বিশ্বকাপে, সেবার তারা ৭-০ গোলের ব্যবধানে চাইনিজ তাইপে পরাজিত করে।  বিবিসি

২০১৫ সালের বিশ্বকাপজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই প্রচÐ চাপ সৃষ্টি করে প্রতিপক্ষের ওপর। প্রথমার্ধের বিরতির আগে থাইল্যান্ড হজম করে ৩টি গোল।

বিরতির পর প্রথম ১০ মিনিটে ৪ গোল। থাইরা বেশ দমে গেলেও হাল ছাড়েনি, তবে ভাগ্যদেবী প্রসন্ন ছিলো না মোটেও। আমেরিকার জাল ছোঁয়ার সুযোগ করে উঠতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শেষ ১৬ মিনিটে একে একে আরো ৬টি গোল করে বসেন মার্কিন প্রমীলা দলের স্ট্রাইকাররা।

অ্যালেক্স মরগ্যান একাই করেছেন  ৫ গোল। দুটি করে গোল করেছেন রোজ ল্যাভেলি ও সামান্থা মিউস। আর একটি করে গোল করে রেকর্ড জয় নিশ্চিত করেছেন   লিন্ডসে হোরান, মেগান রেপিনো, মেলোরি পুহ ও কার্লি লয়েড।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়