শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে বোমা সদৃশ বস্তুু পাওয়ার বিষয়টি পরিকল্পনা কিনা তদন্ত প্রয়োজন, বললেন তথ্যমন্ত্রী

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পেট্রোল বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এটা সত্য। কিন্তুু প্রশ্ন দেখা দিয়েছে হঠাৎ করে বোমা সদৃশ বস্তুু কোথা থেকে এলো? কারাই বা এই বস্তুু রেখে গেল। পেট্রোল বোমার সঙ্গে বিএনপি পূর্বের পরিচিতি ভালো। তার পরও পেট্রোল বোমা নিয়ে যারা কাজ করে তারাই এটা ভাল বলতে পারবেন। বোমা সদৃশ বোতল উদ্ধারের ঘটনার সঙ্গে খালেদা জিয়াকে ইউনাইটেড বা অন্য কোনো হাসপাতালে সরানোর পরিকল্পনার যোগসূত্র রয়েছে কি না তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন। গত বৃহস্পতিবার বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমাসদৃশ একটি বোতল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এ হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। বোমা সদৃশ বস্তুু উদ্ধারের পেছনে ‘ওপর মহলের নীলনকশা’ রয়েছে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ তোলার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে এদেশে পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়ে শতাধিক মানুষ হত্যা করেছে বিএনপি-জামায়াত জোট। হাজার কোটি টাকার দেশের সম্পদ নষ্ট করেছে। এই বিএনপির পেট্রোল বোমা রাজনীতি সম্পর্কে জনসাধারণ জানে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পূর্ব থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছেন। তাকে সেখানে চিকিৎসা না করানোর বিষয় নিয়ে বিএনপি নেতারা অনেক কিছু বলেছে এবং করেছে। এখন বঙ্গবন্ধু মেডিকেলে পেট্রোল বোমা সদৃশ বস্তুু পাওয়ার বিষয়টি তাদের কোন পরিকল্পনা কিনা সেটাও ভাববার বিষয়। এ ব্যাপারে তদন্ত হওয়ার প্রয়োজন আছে। তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

  • সর্বশেষ