শিরোনাম
◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ফেসবুকে আলোচনা

আসিফুজ্জামান পৃথিল : ওআইসি শীর্ষ সম্মেলনে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ছবি শনিবার ফেসবুকসহ বিভিন্ন্ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার ডান পাশের একটি সোফায় বসে আছেন মধ্যপ্রাচ্যের কোন একজন নেতা, যার চেহারা স্পষ্ট নয়। ছবিটি প্রকাশিত হওয়ার পরে নেটিজেনদের অনেকেই আলোচনা শুরু করেন।

ভাইরাল হওয়া ওআইসি সম্মেলনের একাধিক ছবি নিয়ে আলোচনা করছেন। কিন্তু ছবিগুলোর কোন পাদটিকা না থাকায়, সবাই নিজ নিজ মনগড়া কথাই বলছেন। এরমধ্যে কোন ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী কথা বলছেন সেই মধ্যপ্রাচ্যের নেতার দিকে তাকিয়ে। ইমরান অন্যদিকে তাকিয়ে চুপচাপ বসে আছেন। আবার কোন ছবিতে প্রধানমন্ত্রীকে ইমরানের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। আবার একটি ছবিতে দেখা যায়, ইমরান খান আর মধ্যপ্রাচ্যের সেই নেতা কথা বলছেন আর প্রধানমন্ত্রী নিশ্চুপ বসে আছেন। একটি ছবিতে ৩ জনকেই কথা বলতে দেখা যায়। সত্য কথা বলতে কোন সম্মেলনের আসন বিন্যাস আয়োজক সংস্থাই করে থাকে। বিশ্বনেতারা মুখোমুখি বসলে তারা কথা বলবেন, এটিই স্বাভাবিক, এটিই কূটনৈতিক শিষ্ঠাচার। নেতারা মুখোমুখি হলে কূটনৈতিক টানাপোড়েন সাসনে আসবে না এটিই স্বাভাবিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়