শিরোনাম
◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কা সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা

মহসীন কবির : অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও বিতর্কিত এই নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আয়োজিত সম্মেলনে ‘জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস স্থানান্তরের’ নিন্দা জানানো হয়েছে এবং এই নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসি’র সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার চলতি মাসের শেষের দিকে বাহরাইনের এক সম্মেলনে দীর্ঘ প্রতিক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরবেন।

পরিকল্পনাটিকে ট্রাম্প ‘শতাব্দির চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনীরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ট্রাম্পের সকল নীতি ইসরাইলের পক্ষে গেছে।

২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ফিলিস্তিনীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়