শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার ◈ খামেনির উত্তরাধিকার: ছেলে মোজতবা হয়ে গেলেন ইরানের লিডার ◈ কোথায় দাফন করা হবে খামেনির মরদেহ, যা জানা গেল ◈ পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ◈ হরমুজ প্রণালীর কাছে ঝুঁকিতে ৪ বাংলাদেশি জাহাজ, গতি কমানোর নির্দেশ ◈ ইসরায়েলকে মুছে ফেলার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট: এবার ইরানের পাশে কিম জং উন, ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা ◈ তেলের দাম দ্রুতই ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর ◈ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ◈ খামেনি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের কার্যালয়ে ইসরাইলের হামলা

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ উপলক্ষে আসছে লালনকন্যা সালমার নতুন গান প্রেমের ভূত

আবু সুফিয়ান রতন : ঈদ উপলক্ষে আসছে লালনকন্যা সালমার নতুন গান প্রেমের ভূত। জনপ্রিয় এ শিল্পী তার একক কণ্ঠে গেয়েছেন গানটি। গল্পনির্ভর গান ভিডিওতে মডেল হয়েছেন পরিচিত দুই মুখ আশফাক রানা ও লিয়ানা লিয়া।

এর আগে জুটি ৯টি গান ভিডিওতে মডেল হয়েছিলেন। মিনারের ঝুম, তাহসানের ছিপনৌকো গানের মডেল হিসেবে পরিচিতি পাওয়া আশফাক বললেন, এর আগে সুজানার সঙ্গে সালমার একটি মডেলিং করেছিলাম। এবার আসছি নতুন গান নিয়ে।

তিনি বলেন, গল্প প্রধান একটি মিউজিক ভিডিও। একজন মেয়ের মাথায় প্রেমের ভূত চাপে! সবসময় একজন ছেলেকে স্বপ্নে দেখে, ভাবে। সেই ছেলেটি আমি।

মডেল লিয়ানা লিয়া এরআগে ইমরানের ধোঁয়া এবং প্রত্যয় খানে মাঝে মাঝে গানের মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন।

‘প্রেমের ভূত’ তার ১৬ তম মিউজিক ভিডিও। জানালেন, এই প্রথম সালমার গানের মডেল হলেন। গান ভিডিওতে তিনি পুরোপুরি গ্রামের একজন মেয়ে হিসেবে হাজির হচ্ছেন।

লিয়ানা বলেন, গানটি খুবই সুন্দর। গ্রামের চঞ্চল মেয়ে প্রেমের জন্য কতোটা ক্রেজি হতে পারে সেটাই দেখানো হবে। মূলত গান ভিডিওটি একটি মেয়েকে প্রধান্য দিয়ে তৈরি করা হয়েছে।

ইতোমধ্যে ‘প্রেমের ভূত’-এর শুটিং শেষ। ঈদের আগেই ডিপি মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পাবে।

গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর-সংগীত করেছেন অমিত কর। গান ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়