শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইমেন্স ওয়ার্ল্ড ও আলভিরা বিউটি পার্লারকে ১৬ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : জনপ্রিয় বিউটি পার্লার উইমেন্স ওয়ার্ল্ড ও আলভিরায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস্্ সামগ্রী জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে প্রতিষ্ঠান দুটিকে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে ওমেনস ওয়ার্ল্ডের রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর ও আলভিরার ধানমণ্ডি শাখায় এসব অভিযান চালানো হয়।

আদালতের নেতৃত্ব দেয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও লেভেল ছাড়া কসমেটিকস পণ্য পাওয়া যায়। এসব কসমেটিক্স ব্যবহারে নারীদের স্কিন ক্যান্সারসহ নানা ধরনের রোগ হতে পারে। এ অপরাধে ভোক্তা অধিকার আইনে ওমেনস ওয়ার্ল্ড বিউটি পার্লারকে ১০ লাখ টাকা ও আলভিরাকে ছয় লাখ টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস্্ পণ্যগুলো জব্দ করা হয়েছে।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ