শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবীয় বোলিং তোপে ১০৫ রানেই গুটিয়ে গেলো পাকিস্তান

আক্তারুজ্জামান : বিশ্বকাপের আসরে এমন শুরু হবে সেটা ঘুণাক্ষরেও ভাবেনি পাকিস্তান। আসর শুরুর আগে থেকেই নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েই চলেছে। বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখা রেখেছে পাক বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে দলটি। ক্যারিবীয় বোলিং তোপে পড়ে ১০৫ রানেই অলআউট হয়েছে সরফরাজ বাহিনী।

বিশ্বকাপে মঞ্চে ক্রিজে নেমে ইমাম-উল-হক, ফখর জামান, মোহাম্মদ হাফিজ ও বাবর আজমরা জ্বলে ওঠার আগেই সাজঘরে ফিরে গেছেন। ক্যারিবীয় বোলিং তোপে পড়ে দিশেহারা হয়ে পড়েছিল মিকি আর্থারের শিষ্যরা। শেষ দিকে ওয়াহাব রিয়াজ ১৮ রান না করলে শত রানের কোটাও পার হতো না।

পাকিস্তানের হয়ে বাবর আজম ও ফখর জামান সর্বোচ্চ ২২ রান করে করেন। আর হাফিজ ১৬ রান করেন। এছাড়া আর কেউই জোড়া অঙ্কের কোটায় যেতে পারেননি।

ওশানে থমাস রীতিমত আগুন ঝরান বোলিংয়ে। পাকিস্তানের ৪জন ব্যাটসম্যানকে ফেরান প্যাভিলিয়নে। জেসন হোল্ডার ৩টি ও আন্দ্রে রাসেল দুটি উইকেট নেন। বাকি একটি উইকেট শিকার করেন শেলডন কট্রেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়