শিরোনাম
◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১০:০৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর আর নেই

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম নারী শিক্ষক ও ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার সকাল সোয়া নয়টায় কুমিল্লা নগরীর বাদুড়তলা সিডিপ্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

পথিকৃত কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যকে যেসব নারী তাদের কর্মদক্ষতা ও দেশপ্রেম দিয়ে সমৃদ্ধ করেছেন, তাদের অন্যতম ছিলেন এই মহান নারী। তার মৃত্যুতে তাই কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে।

বাদ আসর নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্টেশন রোড খানবাড়ি কবরস্থানে ভাষাসৈনিক লায়লা নূরের দাফন সম্পন্ন হয়। জানাজায় কুমিল্লার বিভিন্ন স্তরের হাজারো মানুষ অংশ নেন।
নাতি গোলাম জিলানী জানান, প্রফেসর লায়লা নূর দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার রাতে নগরীর প্রফেসরপাড়ার নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে সিডিপ্যাথ হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।

লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী থাকাকালে ভাষা আন্দোলনের পক্ষে মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হন এবং ২১দিন কারাভোগ করেন।
কারামুক্ত ও শিক্ষাজীবন শেষে তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগ দেন। ১৯৯২ সালে শিক্ষকতা থেকে অবসর নেন। ২০১৪ সালে অনন্যা শীর্ষ দশ নারী পদক পান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়