শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৯:০২ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮৪০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮৪০ পিস ইয়াবাসহ শাকিল খন্দকার (৪৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১৪) ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের পৈরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩৮৪০ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি ওই এলাকার জানুমিয়া খন্দকারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়