শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিমদের রোজা ভাঙতে বাধ্য করছে চীন, জেনেও নীরব আরব

ফাতেমা ইসলাম : বিশ্বজুড়ে চলছে পবিত্র রমজান মাস। কিন্তু অভিযোগ চীনের উইঘুর স¤প্রদায়ের মুসলিমদের নিয়ে উইঘুরে দীর্ঘ কাল ধরে বসবাস করছেন মুসলিমদের একটি স¤প্রদায়। উইঘুরে দুটি মসজিদ আছে যার পরিচালনার রাশ সৌদি সুলতানের হাতে। আজকাল

উইঘুর মুসলিমদের অভিযোগ, চীনের প্রশাসনিক এবং সরকারি অফিসাররা বাধ্য করছেন মুসলিমদের সূর্যাস্তের আগেই খাদ্য এবং জলগ্রহণে। উইঘুরে বেশ কিছু রেস্তোরাঁ আছে যেগুলি মুসলিমরাই পরিচালনা করেন। সেগুলিও জোর করে খোলা রাখতে বাধ্য করা হচ্ছে। উইঘুর মুসলিমদের অভিযোগ, খাবার খেতে বা রেস্তোরাঁ খোলা রাখার জন্য তাঁদের এবং তাঁদের পরিবারের প্রাণনাশ, বিনা অপরাধে গ্রেপ্তারির ভয় দেখাচ্ছেন চীনা অফিসাররা। বাধ্য হয়েই ওই কাজ করতে হচ্ছে তাঁদের।

এদিকে চীনকে চটাতে নারাজ সৌদি আরব সহ ইসলামিক রাষ্ট্রগুলি এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। উইঘুর মুসলিমরা আগেও অভিযোগ করেছিলেন, চীন সরকার মুসলিম পুরুষদের দাড়ি কাটতে এবং মেয়েদের হিজাব না পরতে বাধ্য করেছে। বহু মসজিদও ধ্বংস করে দিয়েছে চীন। অথচ আর্থিকভাবে অত্যন্ত সবল চীনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে রীতিমতো শঙ্কিত আরব দেশগুলি। এমনকি সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন ওরফে এমবিএস এমাসেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করে বলেছেন, চীনের সঙ্গে অর্থনৈতিক সহ সবরকম দ্বিপাক্ষিক সম্পর্ক শক্ত করতে তাঁরা ইচ্ছুক। এমনকি খাশোগ্গি হত্যার পর বিশ্বজুড়ে এমবিএসুএর নিন্দা করা হলেও চীন তখন সাফ জানিয়ে দিয়েছিলো, এতে তাদের কিছু এসে যায় না। এমবিএস সেসময় চীনসফরে গেলে তাঁকে লাল কার্পেটে অভ্যর্থনা জানিয়েছিলেন জিনপিং। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ