শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৬:৩২ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে এক জেনারেলের যাবজ্জীবন কারাদণ্ড

আব্দুর রাজ্জাক : পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়া বৃহস্পতিবার গুপ্তচরবৃত্তির অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তা ও একজন সরকারি কর্মকর্তার সাজা অনুমোদন করেন। দেশটির সামরিক আদালত সাবেক লে. জেনারেল জাভেদ ইকবালকে ১৪ বছরের সাজা এবং ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান ও ড. ওয়াসিম আকরামকে মৃত্যুদণ্ড দেন। ইয়ন, এনডিটিভি, ডন

পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দেশের ক্ষতি করে স্পর্শকাতর অনেক তথ্য বিদেশি গুপ্তচরদের কাছে পাচার করেছে।’ তবে তারা ঠিক কী ধরনের তথ্য ফাঁস করেছে বা কার কাছে এই গোপন তথ্য পাচার করা হয়েছে সেব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল গফুর জানান, সেনা কর্মকর্তারা ইতোমধ্যেই জেলে আছেন। তবে সামরিক কর্মকর্তাদের মামলাগুলো ভিন্নভিন্ন।

এদিকে, বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী সরদার আকতার মঙ্গল বলেন, পাকিস্তানের ৮০ ভাগ নাগরিকই বিশ্বাসঘাতক। যদি রাজনৈতিক নেতারা বিশ্বাসঘাতক হয়, তবে তাদের যারা ভোট দিয়ে নির্বাচন করে তারাও বিশ্বাসঘাতক। আর এই বিশ্বাসঘাতরা পাকিস্তানের সংবিধান তৈরি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়