শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপু উকিল বললেন, জঙ্গিবাদ রুখে দিতে ঘরে ঘরে জনসচেতনতা গড়ে তুলতে হবে

লিয়ন মীর : জঙ্গিবাদ রুখে দিতে ঘরে ঘরে জনসচেতনতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি ঘরে জঙ্গিবাদের ভয়াবহতা নিয়ে আলোচনার মাধ্যমে সচেতনা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টির মধ্যমে তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সক্ষম হলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সংকট। বিশ্বের বড় বড় শক্তিশালী দেশ এবং শান্তিপূর্ণ দেশেও জঙ্গিরা একাধিকবার ভয়াবহ হামলা চালাতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশে হলি আর্টিজন হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তারা আর কোনো বড় হামলা চালাতে সক্ষম হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একান্ত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় তবে, নিয়ন্ত্রণ করা সম্ভব। যেটা বাংলাদেশ পেরেছে। তবে অতি সম্প্রতি ছোট ছোট দুটি জঙ্গি হামলা ইঙ্গিত দিচ্ছে যে, জঙ্গিরা তৎপর রয়েছে। জঙ্গিগোষ্ঠী যাতে বড় কোনো হামলা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশিাপাশি দেশের সব মানুষকে সচেতন দৃষ্টি রাখতে হবে। সাধারণ মানুষ সর্বক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখলে জঙ্গিদের পরিকল্পনা ব্যর্থ হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। পিতা-মাতাকে সন্তানদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে খেয়াল রাখতে হবে এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তাদের চিন্তা-ভাবনার জগতে প্রবেশ করার চেষ্টা করতে হবে। সন্তানদের চিন্তা-ভাবনা সম্পর্কে জানতে পারলে তাদের ভুলপথে যাওয়ার আগেই সঠিক পথ দেখানো সম্ভব।

তিনি বলেন, বিএনপি সরকারের আমলে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিলো। বিএনপি জঙ্গিদের আর্থিক, রাজনৈতিক এবং ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সহায়তা করেছে। তাই এখন জঙ্গিবাদ রুখে দিতে দেশের কল্যাণে, জনগণের নিরাপত্তার স্বার্থে বিএনপিকে জঙ্গিসঙ্গ ছাড়তে হবে। কেননা জঙ্গিরা রাজনৈতিক এবং আর্থিক সহায়তাহীন হলে দুর্বল হয়ে যাবে। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের পক্ষে জঙ্গিবাদ মোকাবেলা অনেকটা সহজ হয়ে যাবে।

  • সর্বশেষ