শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগরে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভা ইফতার মাহফিল ও কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের শ্রীনগর উপজেলার শাখার সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জনাব আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সাহা, শ্রীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনতোষ কুমার সাহা,প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক ছিদ্দিকুর রহমান প্রমুখ আলোচনা সভা শেষে আব্দুর রহিমকে মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফরিদ আহম্মেদ কে নির্বাচিত করা হয়। ঈদ পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়