শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০২:১০ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় বাবা-ছেলের মারামারিতে বাবা নিহত

আর.এইচ.রফিক, বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে টাকার হিসাব নিয়ে বাবা ছেলের বাকবিতন্ডার জেরে ছেলের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন(৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

একই সময়ে বাবার ছুরিকাঘাতে আহত হয়েছেন ঘাতক ছেলে রনি আহম্মেদ (২৬)। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পূর্বপাড়ায় এলাকায়। নিহত আনোয়ার হোসেন পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে আনোয়ার হোসেন উপার্জনের জন্য তার ছেলে রনিকে হিউম্যান হলার লেগুন কিনে দেন। হিউম্যান হলারটি রনি নিজেই ভাড়ায় চালাতো।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে টাকার হিসাব নিয়ে বাড়িতে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছেলে রনি তার বাবা আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করেন। ছুরিকাহত অবস্থায় আনোয়ার হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলে রনিকে আঘাত করেন। ছেলে রনি ছুরি কেড়ে নিয়ে বাবাকে উপুর্যপরী আঘাত করেন। খবর পেয়ে প্রতিবেশীরা বাবা ও ছেলেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় বাবা আনোয়ার হোসেন মারা যান। ছেলে রনির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, শুনেছি বাবা-ছেলের ঝগড়া চলাকালে একে অপরকে ছুরিকাঘাত করেছেন। এতে বাবা মারা গেছেন।

  • সর্বশেষ