শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পুকুরের পানিতে ডুবে দশ বছর বয়সী শিশুর মৃত্যু

মোস্তাফিজুর রহমান : রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর অফিসার্স স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন পুকুরের পানিতে ডুবে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। শিশুটির পরনে ছিল থ্রী কোয়ার্টার ঘিয়া কালারের প্যান্ট।

বৃহস্পতিবার বিকাল তিনটায় আজিমপুর পুকরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই আসিফ মাহমুদ তাকে উদ্ধার করে পৌনে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয়রা পুকরে ভাসমান অবস্থায় দেখতে খবর দেয় পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি মৃতদেহটি বর্তমানে ঢামেক মর্গে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়