শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১২:০৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

স্বপ্না চক্রবর্তী : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘরমুখো যাত্রীদের ঈদ আনন্দের পূর্ণতা দিতে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ উৎসবে শামিল হতে কর্মব্যস্ত রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাবেন অসংখ্য মানুষ। আত্মীয় স্বজনের সাথে ঈদ উদ্যাপনকে আরো বেশি প্রাণবন্ত করতে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম রুটে বেশি সংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে।

তিনি জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে ইউএস-বাংলা আগামী ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যশোরে ২৯টি, সৈয়দপুরে ২১টি, রাজশাহীতে সাতটি, বরিশালে তিনটি এবং চট্টগ্রামে তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও নির্ধারিত শিডিউল অনুসারে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে চারটি, যশোরে দুইটি, কক্সবাজারে দুইটি, সৈয়দপুরে দুইটি, সিলেটে তিনটি, রাজশাহীতে একটি এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বরিশালে। অভ্যন্তরীণ এসব রুটের পাশাপাশি ইউএস-বাংলা কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন কামরুল ইসলাম।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়