শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউতে ভর্তি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ

আব্দুর রাজ্জাক : পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট ‘অ্যামাইলোডসিস’ নামে এক ধরনের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে আবর আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে গত ১৬ মার্চ জরুরি বিভাগে নেয়া হয়। এবং বুধবার তার শারীরিক অবস্থা গুরুতর হলে আইসিইউতে স্থানান্ত করা হয়। ইয়ন, খালিজ টাইমস

পারভেজ মোশারফ স্নায়ু দুর্বলকারী এই রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালে চিকিৎসার জন্য আমিরাতে পাড়ি জমান। এরপর তিনি আর দেশে ফিরে আসেননি। সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নেতৃত্বাধীন সরকার ২০০৭ সালে দেশটিতে সংবিধান বহির্ভুতভাবে জরুরি অবস্থা জারি করার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। ২০১৪ সালে তাকে ওই মামলায় অভিযুক্তও করা হয়।

কিন্তু পারভেজ মোশারফের শারীরিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাওয়ায় তাকে কখনো আদালতে উত্থাপন করা হয়নি। এমনকি তার মামলাটি পরিচালনাকারী বিশেষ আদালত স্বাস্থ্যের কথা বিবেচনা করে রমজানের শেষ পর্যন্ত এ মামলার শুনানি স্থগিত করে। ঈদের পর আবারো এ মামলার শুনানি শুরুর কথা রয়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়