শিরোনাম
◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটগঠনে ব্যর্থ হওয়ায় ইসরায়েলে নতুন নির্বাচন ১৭ সেপ্টেম্বর

সান্দ্রা নন্দিনী : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠন করতে না পারায়
পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে সম্মতি দিয়েছেন দেশটির এমপি’রা। এর ধারাবাহিকতায় আগামী ১৭ সেপ্টেম্বর দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মাসে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও বুধবার মধ্যরাত পর্যন্ত জোট সরকার গঠন করতে পারেননি নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবার কোনও প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলেন। বিবিসি

ইসরায়েলের সংবিধান অনুসারে, নির্বাচিত হওয়ার পর সরকার গঠনের সময়সীমা ছিল বুধবার মধ্যরাত। তবে, এই সময়ের মধ্য নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলে এমপি’রা সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাবে ভোট দেন। ভোটে ৭৪-৪৫ ব্যবধানে পাস হয় পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব।

এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ১২০টি আসনের মধ্যে লিকুদ পার্টি ৩৫টিতে জয়ী হলে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন নেতানিয়াহু। তবে,সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিয়েবারম্যানের ন্যাশনালিস্ট ইসরায়েল বেইটেনু পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেননি।

প্রেসিডেন্ট রুভেন রিভলিন সরকার গঠনের জন্য পার্লামেন্টের অন্য কোনও সদস্যকে মনোনীত করতে পারেন বলে নেতানিয়াহু নতুন নির্বাচন ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়