শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এখন আইপি ক্যামেরার আওতায়

অলক কুমার দাস : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ককে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আইপি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে সুষ্ঠুভাবে যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা বিধানসহ সকল প্রকার সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো অনায়াসে কমিয়ে আনা যাবে বলে মনে করছে টাঙ্গাইল জেলা পুলিশ।

এই কাজটির পরিকল্পনা ও বাস্তবায়ন করছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এই বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আধুনিক যুগে প্রযুক্তির সুবিধা নিয়েই পুলিশি ব্যবস্থার উন্নয়ন ও জনগনের সেবা নিশ্চিত করতে হবে। সেই ভাবনা থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সুষ্ঠুভাবে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তার জন্য এই সড়ককে আইপি ক্যামেরার আওতায় আনার জন্য কাজ শুরু করেছি। এই কাজটি স্থায়ীভাবে সড়কের যানজট নিরসনে যেমন ভূমিকা রাখবে তেমনি ভূমিকা রাখবে যাত্রীদের নিরাপত্তা বিধানে। এর ফলে মহাসড়কে ডাকাতিসহ সকল প্রকার অপরাধ কমে যাবে ও অপরাধীদের দ্রুত সনাক্ত করা যাবে।

এসময় তিনি আরো জানান, টাঙ্গাইল জেলা পুলিশ কাজটি করলেও সকলের সাথে সমন্বয় করেই করা হচ্ছে। প্রাথমিকভাবে দেওহাটা, মির্জাপুর বাসস্ট্যান্ড, পাকুল্যা বাসস্ট্যান্ড, করটিয়া বাইপাস, টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে ২টি করে ক্যামেরা লাগানো হয়েছে। পরবর্তীতে পুরো মহাসড়ককেই আইপি ক্যামেরার আওতায় আনা হবে। পুলিশ সুপারের কার্যালয় থেকে ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি জানান।

এবিষয়ে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি বলেন, আমরা নিরাপদ সড়ক চাই। আমরা চাই, সবাই যেন নিরাপদে ঘরে ফিরতে পারে। সেজন্য এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা উন্নত বিশ্বে এই ধরনের সিস্টেম দেখতে পাই। এই কাজে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ