শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে তিন ক্যাটাগরিতে মনোনয়ন পেলো বাংলাদেশের স্পাইস এফএম

আহমেদ শাহেদ : নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হয়েছেন।

প্রতিবছর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় রেডিও ফেস্টিভাল অ্যাওয়ার্ড। পৃথিবীর উল্লেখযোগ্য রেডিও অনুষ্ঠান এবং রেডিওর সাথে সংশ্লিষ্ঠ কলাকুশলিদের মধ্যে থেকে বাছাই করে দেয়া হয় এই বিশেষ অ্যাওয়ার্ড।

প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৪ জুন নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯ । অনুষ্ঠানে সারাবিশ্ব থেকে ৩০টি দেশ মনোনিত হয়েছে। এই ফেস্টিভালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস (রেডিও মাসালা লি:) ৯৬.৪ এফএম তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

তাসনিম বর্ষা ইসলাম বলেন, নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি। কারণ এই অর্জন বাংলাদেশের, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশ্ববাসী আবারো বাংলাদেশকে নতুন করে জানবে। তিনি আরো বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।

 

বিস্তারিত জানতে এই লিংকে লগইন করুন :  https://www.newyorkfestivals.com/radio/main.php?p=rp2019

  • সর্বশেষ
  • জনপ্রিয়