শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-৬ পুনঃনির্বাচনে বিএনপির একক প্রার্থী ‘সিরাজ’

ডেস্ক রিপোর্ট : বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। দলীয় কার্যালয়ে বিদ্রোহী গ্রুপের তালা ঝুলানোর কারণে কার্যালয়ে না গিয়ে শহরের রিয়াজ কাজী লেনে সাবেক এমপি হেলালুজ্জামান লালুর বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ার পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই করে পৌর মেয়র পদ থেকে পদত্যাগ না করায় একেএম মাহবুবর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়। বগুড়া জেলা রিটার্নিং অফিসার আমার এবং অপর প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র গৃহীত হওয়ার পর দলের নীতি নির্ধারক পর্যায় থেকে আমাকে দলীয় প্রতীক গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এ কারণে আমিই বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি । সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক এড. সাইফুল ইসলাম সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়