শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো নাইজার জাতীয় বাণিজ্য মেলায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : নাইজেরিয়ার সর্ববৃহৎ অঙ্গরাজ্য নাইজারে অনুষ্ঠিত ‘নাইজার জাতীয় বাণিজ্য মেলা’ সক্রিয় অংশগ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস। এই প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করল। বুধবার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাইজার জাতীয় বাণিজ্য মেলার ১৭তম বার্ষিক আয়োজন অনুষ্ঠিত হয় ১৫-২৫ মে।

বাংলাদেশ সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’-কে প্রাধান্য দেওয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের স্টলে নানাবিধ রফতানি পণ্য স্থান পায়। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে তৈরি পোশাক ও নিটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাটপাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনোখাবার, পার্ল, নকশীকাঁথা ইত্যাদি স্থান পায়।

নাইজার জাতীয় বাণিজ্য মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টলে সাজিয়ে রাখা বাংলাদেশি পণ্য

এদিকে নাইজেরিয়ায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন রফতানিযোগ্য পণ্যের সম্ভার নিয়ে শিগগিরই একটি ʿকমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ চালু করতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়