শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:৪১ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজ জয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পথে ধীরে ধীরে ভালোই এগোচ্ছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ইতিমধ্যে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন রাফা। জার্মানির ইয়ানিক ম্যাডেনকে সহজেই হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন নাদাল।

প্যারিসে বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দুই ঘণ্টা নয় মিনিটের লড়াইয়ে ৩২ বছর বয়সি নাদাল জেতেন ৬-১, ৬-২, ৬-৪ গেমে। রোলাঁ গারোঁয় নিজের ১২তম শিরোপার খোঁজে থাকা নাদাল তৃতীয় রাউন্ডে ডেভিড গফিন অথবা মিওমির কেমানোভিচের মুখোমুখি হবেন।

টুর্নামেন্টের শেষ দুই আসরের শিরোপা জেতা নাদাল ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের পর কোনো ম্যাচ হারেননি। একইদিন মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন স্টোয়ান স্টেফেনস, গার্বিনে মুগুরুজা ও ক্যারোলিনা প্লিসকোভা।

  • সর্বশেষ