শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:২৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হয়েছে নুসরাত ফারিয়ার ‘বিবাহ অভিযান’ সিনেমার শুটিং

আবু সুফিয়ান রতন : শেষ হয়েছে নুসরাত ফারিয়ার ‘বিবাহ অভিযান’ সিনেমার শুটিং। শুটিং শেষ করে কলকাতা থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি। তবে প্রচারণার কাজে কিছুদিনের মধ্যেই আবার কলকাতায় যেতে হবে ফারিয়াকে।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে নুসরাত ফারিয়া বলেন, ‘বেশিরভাগ শুটিং আগেই শেষ হয়েছে, শুধু দুই দিনের শুটিং বাকি ছিল কারণ আমি মাঝে পরীক্ষার জন্য বিরতি নিয়েছিলাম। এখন ছবির কাজ শেষ। প্রচারণার কাজ শুরু হবে ১২ জুন থেকে। আমি ১০/১১ তারিখের মধ্যেই কলকাতা পৌঁছে যাব। খুব ব্যস্ত সময় কাটবে তখন। ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবার সঙ্গে কাজ করার অনুভূতি দারুণ ছিল। খুব ভাল সময় কাটিয়েছি। আশা করি সবাই সিনেমার গল্পটা পছন্দ করবেন।’

কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) প্রযোজিত কমেডি ধাঁচের গল্পের ‘বিবাহ অভিযান’ পরিচালনা করেছেন বিরসা দাশ গুপ্ত।
প্রথমে এই সিনেমায় মিমি চক্রবর্তীর অভিনয় করার কথা থাকলেও নির্বাচনের জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলেন তিনি। পরে অঙ্কুশ হাজরার বিপরীতের এই চরিত্রে প্রস্তাব দেয়া হয় নুসরাত ফারিয়াকে।
ছবিতে আরও আছেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ প্রিয়াঙ্কা সরকার ও সোহিনী সরকার। অঙ্কুশ ও রুদ্রনীলকে দেখা যাবে মূল দুটি চরিত্রে বন্ধুর ভূমিকায়। অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে ডাকাতের ভূমিকায়। ২১ জুন মুক্তি পাবে সিনেমাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়