শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে হেরে সুচিত্রা সেন তনয়া মুনমুন কি বিজেপিতে যোগ দিচ্ছেন

জাবের হোসেন : সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যুযুধান দু’পক্ষের হয়ে নির্বাচনী রণক্ষেত্রে অবর্তীন হয়েছিলেন তারা। কিন্তু ভোট শেষে ধরা পড়ল অন্য ছবি। আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন ও তার মেয়ে রিয়া সেনের সঙ্গে সময় কাটালেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। সংবাদ প্রতিদিন

গোল বাঁধল অনুপম হাজরার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। যেখানে মুনমুন সেন ও রিয়া সেনের সঙ্গে নিজের আড্ডার ছবি আপলোড করে অনুপম লিখলেন, অনেক দিন পরে আমাদের টিপিক্যাল আড্ডা। সঙ্গে মুনমুন দি এবং রিয়া। বিজেপির জন্য আরও সুখবর অপেক্ষা করছে। সম্পূর্ণ পোস্টের শেষ লাইনটাই রাজনৈতিক মহলে নয়া জল্পনার জন্ম দিয়েছে। গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখাতে চলেছেন মহানায়িকা সুচিত্রার কন্যা মুনমুন সেন?

যদিও ছবিটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে দেন অনুপম হাজরা। কিন্তু এরপর আরও চাঞ্চল্যকর একটি পোস্ট ফেসবুকে লেখেন তিনি যাদবপুরের বিজেপি প্রার্থী ফেসবুকে জানান, তৃণমূলের দুজন প্রাক্তন সাংসদ, ৭ জন এমএলএ, ৩০ জন কাউন্সিলর এবং টলিউডের ছ’জন সেলেব আগামী এক মাসেই বিজেপিতে নাম লেখাতে চলেছে। মঙ্গলবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গের তিন বিধায়ক-সহ ৬৩ জন তৃণমূল কাউন্সিলর।

যদিও অনেকেই এই পোস্টকে গুরুত্ব দিচ্ছেন না। এটাকে অনুপমের পাবলিসিটি স্টান্ট বলেও উড়িয়ে দিয়েছেন তারা। তঁদের মতে, অতীতেও একাধিকবার ফেসবুকে নানান বিতর্কিত পোস্ট দিতে দেখা গিয়েছে প্রাক্তন এই তৃণমূল সাংসদকে। সম্পাদনা- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়