শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ক্যাস্পাসে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ

এইচ এম জামাল : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন থেকে কোন ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়া নীলক্ষেত থেকে টিএসসি অভিমুখী সড়কে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণে পাহারার বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে প্রক্টরিয়াল কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।- বাসস

প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় সহকারী প্রক্টরবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটের প্রতিনিধি,এস্টেট ম্যানেজার সুপ্রিয়া সাহা, ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ই নোমান, ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড় এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা দিয়ে লরি, তেলের ট্যাংকার, বড় ট্রাকসহ সকল ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তা কঠোরভাবে পালন করতে নির্দেশ দেয়া হয়।

এছাড়াও শাহবাগ, দোয়েল চত্ত¡র, শহিদুল্লাহ হল সংলগ্ন এশিয়াটিক সোসাইটির গেট, চাঁনখারপুল-ডিএসসি, পলাশী ও নীলক্ষেত মোড় দিয়ে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। এসব প্রবেশমুখ দিয়ে অতিরিক্ত যানবাহনের প্রবেশ ঠেকাতে প্রাথমিকভাবে প্রক্টরিয়াল টিম,বিএনসিসি, রোভার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পৃথকভাবে পাহারা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ক্যাম্পাসে ভাসমান বস্তি উচ্ছেদ, টোকাই, ভিক্ষুক ও হিজরাদেও দৌরাত্ম্যরোধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রক্টর গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে ভারী যান চলাচল সীমিত রাখা হবে। এজন্য বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে স্বেচ্ছাসেবক টিম দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়