শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুজন নেপালি বিজ্ঞানীর গবেষণার মূল্যে উপগ্রহ উৎক্ষেপণ

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে : এটি পুরোপুরি বিদেশিদের দিয়ে নয়। দুজন নেপালি বিজ্ঞানী আবহাস মাস্কে এবং এবং হরিরাম সেরেস্ত্রা যারা এখন জাপানের কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশুনা করছে তারা এটি বিআইআরডিএস প্রজেক্টের অধীনে উপগ্রহটি বানিয়েছে।
কেন জানি ছোটবেলায় পড়া একটি কবিতার দুটো লাইন মনে পরে গেল:

‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টির, ঝড়ে।’

ওদের লেখাপড়ার মান যে আমাদের চেয়ে বেশি ভালো তার প্রমান আরো কিভাবে দিতে হবে? দুটি বিশ্ববিদ্যালয়। তাতেই আমাদের চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রী আমেরিকায় উচ্চ শিক্ষার্থে পাঠায়। পৃথিবীর ১২৫ টি দেশের তালিকা করা হয়েছে যারা ১ মিলিয়ন ডলার বা তার বেশি গবেষণায় খরচ করে। সেই লিস্টে নেপাল আছে বাংলাদেশ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়