শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ফোন কোম্পানী থেকে পুরস্কারের মিথ্যা প্রলোভনে টাকা হাতানো চক্রের ৪ সদস্য আটক

সুজন কৈরী : মোবাইল ফোন কোম্পানী থেকে পুরস্কারের মিথ্যা প্রলোভনে প্রতারণাকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে সিআইডি। তারা হলো- মো. ছাব্বির হোসেন (২৩), মো. সাগর খান (২০), মো. নাসির (২৫) ও শ্রী সুমন সাহা (২৬)। মঙ্গলবার সিআইডি জানায়, সোমবার রাতে সিআইডির ঢাকা মেট্রো পূর্বের একটি টিম ফরিদপুরের কোতয়ালী ও নগরকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিআইডির ঢাকা মেট্রো পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, আটক চক্রের মূল হোতা বাংলালিংক মোবাইল সিম বিক্রেতা এস আর এবং রিটেইলার মো. ছাব্বির হোসেন। চক্রের সদস্যরা বাংলালিংক মোবাইল সিম বিক্রেতা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা নিয়মনীতি না মেনে অন্য লোকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে জাতীয় পরিচয় পত্র পরিবর্তন করে ও ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে সিম রেজিষ্ট্রেশন দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে গ্রামীণ/রবি/ বাংলালিংক/এয়ারটেল/টেলিটক কোম্পানী ভুয়া সিম রেজিষ্টেশন করে বিভিন্ন মোবাইল কোম্পানী থেকে লটারীতে গাড়ী, বাড়ি, অর্থ পুরস্কারের কথা বলে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা একাধিক বিকাশ অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে হাতিয়ে নিতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়