শিরোনাম
◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের সব ঘটনাকে অপহরণ, গুম বা হত্যা মনে করেন না পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান

মঈন মোশাররফ : ঢাকা মেট্রোপালিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সোমবার ডয়চে ভেলেকে বলেন, আমরা নিখোঁজ বা অপহরণের ঘটনাকে কেস টু কেস তদন্ত করি। অনেক ঘটনায়ই অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করেছি।

তিনি আরো বলেন, অনেক সময় প্রেমের কারণে অথবা অন্য কারণে পলাতক থাকতে পারে । কেউ ব্যবসায়িক অথবা সাংসারিক কারণে অবসাদগ্রস্ত হয়ে আত্মগোপনে যেতে পারে, কেউ নিজে আত্মগোপন করতে পারে আবার কেউ অপহৃতও হতে পারে। তদন্তে এটা বোঝা যায়। আমরা দেখেছি, কেউ কেউ আবার নিজেও কিছুদিন পরে ফিরে আসে। আমরা সব ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করি।

অন্যদিকে পুলিশ সদর দপ্তর থেকে ডয়চে ভেলেকে লিখিতভাবে জানানো হয়েছে, নিখোঁজের প্রতিটি ঘটনাই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে। মামলাগুলো সব সময়ই মনিটর করা হয়। তবে অপরাধের ধরনের ভিন্নতার কারণে কিছু মামলা ডিটেকশনে বেশি সময় লেগে যায়। কিন্তু প্রতিটি মামলার বিষয়ে পুলিশ অ্যাক্টিভ রয়েছে। প্রায় প্রতিদিনই এ ধরনের মামলার রহস্য উদঘাটনসহ ভিকটিমকে উদ্ধার করা হচ্ছে। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়