শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনরায় ইরান থেকে তেল আমদানির পরিকল্পনা করছে মোদী সরকার

আব্দুর রাজ্জাক : ভারত ও ইরানের কয়েকটি সূত্র সোমবার এ তথ্যটি জানায়। ইরানের তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক সপ্তাহ আমদানি বন্ধ রাখার পর নিজস্ব মুদ্রায় ভারত আবারো দেশটি থেকে তেল ক্রয়ের পরিকল্পনা করছে। দ্য প্রিন্ট

সূত্র জানায়, লোকসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আবারো ক্ষমতায় আসার পর ইরান থেকে তেল আমদানির ব্যাপারে পরামর্শ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তেহরানের প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আলোচনা বৈঠকে বসতে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন কর্মকর্তা বলেন, নয়াদিল্লি মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণে উৎসাহী নয় বরং ইরান থেকে তেল আমদানিতে আগ্রহী। তবে এর পরিমাণ হবে সীমিত। এ বিষয়ে আলোচনা করে নয়াদিল্লি ও তেহরান এমন পদক্ষেপ নিতে চায় যা দেশদ্বয়ের মধ্যে আবারো তেল বাণিজ্য শুরু করতে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র ইরানের তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে গত নভেম্বরে। কিন্তু ভারত, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়াসহ মোট ৮টি দেশকে ৬ মাসের জন্য ছাড় দেয়। গত ২ মে নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেলে ভারত ইরান থেকে তেল আমাদানি বন্ধ করে দেয়। এর পরেই দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়, লোকসভা নির্বাচনের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের পাসারগাদ ব্যাংক মুম্বাইয়ে একটি শাখা খুলতে যাচ্ছে। যার মাধ্যমে ভারত ইরানি তেল ক্রয়ের মূল্য পরিশোধ করবে। পাসারগাদ ব্যাংকে ভারতীয় রুপিতে মূল্য পরিশোধ করা হবে এবং তা কিভাবে ইরান কাজে লাগাবে সেটা তাদের বিষয়। তবে অতিরিক্ত তেলের চাহিদা পূরণে ভারত জুনে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে।

  • সর্বশেষ