শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে মিমি, নুসরতের প্রথম দিন, ছবি শেয়ার

মুসফিরাহ হাবীব : টলিউড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত দুই নায়িকা মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান এখন আর শুধু অভিনেত্রীর পরিচয়ে আটকে নেই। দুইজনই এখন নির্বাচিত সাংসদ। তাদের এ নতুন যাত্রা শুরু হয়েছে সোমবার থেকে। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দুই নায়িকা তাদের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, “নতুন শুরু। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সব মানুষকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই।” আর মিমি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, “স্বপ্নের কথা মনে রাখ এবং তার জন্য লড়াই কর।”

সোমবার দুপুর ১টা নাগাদ সংসদে ভবনে পৌঁছান মিমি ও নুসরত। প্রথমেই তারা যান সংসদ ভবনের ৬২ নম্বর ঘরে নতুন সাংসদের নাম, ঠিকানা, ফোন নম্বর, দিল্লির অস্থায়ী ঠিকানা-সহ বেশ কিছু প্রাথমিক তথ্য দিতে। সেকাজ শেষের পর সেদিনই কলকাতায় ফেরার জন্য বিমান ধরেন মিমি। অন্যদিকে, আগামীকাল দিল্লিতেই থাকছেন নুসরত। তিনি কলকাতা ফিরবেন বুধবার।

ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ২ লক্ষ ৯৫ হাজার ভোটের মার্জিনে জিতেছেন মিমি। অন্যদিকে, বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাড়ে তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নুসরত। ফলে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালভাবেই হল দুইজনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়