শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বিশেষ ব্যবস্থা

হ্যাপি আক্তার : রাজধানী ঢাকার সাথে ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এই রুটে এবার ঈদে ঘরমুখো মানুষের যানবাহন পারাপারে দুর্ভোগ কমাতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলে দাবি করছেন সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ।

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রী ও যানবাহন পারাপারে থাকবে ২০টি ছোট-বড় ফেরি এবং ৩৪টি লঞ্চ। ঈদের আগে-পরে ৬ দিন কাঁচামাল ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া বন্ধ থাকবে ট্রাক পারাপার। ফেরি বিকল হলে মেরামতের জন্য প্রস্তুত থাকবে ভাসমান কারখানা। যানবাহনের জন্য থাকবে আলাদা লেন। পাশাপাশি ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে ২০টি অস্থায়ী শৌচাগার।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় থাকবে পাঁচ শতাধিক পুলিশ সদস্য।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, লঞ্চ, স্পিডবোট, ট্রলারে যেন অতিরিক্ত যাত্রী উঠতে না পারে সেই লক্ষ্যে ব্যবস্থা থাকবে। সাধারণ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সে জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।

ঘাটে চুরি, ছিনতাই ও যাত্রী হয়রানি হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস। তিনি বলেন, ২৪ ঘন্টাই মোবাইল কোর্ট থাকবে যাতে চুরি, ছিনতাই বা অন্য কোন হয়রানি না হয় যাত্রীদের। অথবা অতিরিক্ত দামে টিকিট বিক্রি হচ্ছে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : কাজী নুসরাত

  • সর্বশেষ