শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের লোকসভায় দলের নেতা কে হচ্ছেন, রাহুল না শশী থারুর

মোহাম্মদ মাসুদ : আগে সংখ্যাটা নেমে দাঁড়িয়েছিল ৪৪। এবার ভারতের লোকসভা নির্বাচনে তা থেকে মাত্র আট বেড়ে হয়েছে ৫২। কিন্তু তাতেও লোকসভায় সরকারিভাবে বিরোধী দলের তকমা পাওয়ার সম্ভাবনা কংগ্রেসের নেই। যেমন হয়েছিল ২০১৪ সালেও। কিন্তু একজনকে তো লোকসভা দলের নেতা হতে হবে, যিনি বিরোধী দলনেতার দায়িত্বই পালন করবেন। আর তা নিয়েই এখন চিন্তায় কংগ্রেস। আজকাল

কংগ্রেসের ভরাডুবির মধ্যেও মুখরক্ষা করেছে দক্ষিণের দুই রাজ্য কেরালা ও তামিলনাড়–। কেরালা ২০টার মধ্যে ১৯ আসনে জিতেছে কংগ্রেস জোট। যার মধ্যে একক ১৫টি আসনেই জিতেছে কংগ্রেস। আর তামিলনাড়– থেকে ৮ জন সাংসদ পাচ্ছে কংগ্রেস। তাই দক্ষিণ ভারত থেকেই কাউকে নেতা করার চিন্তাভাবনা রয়েছে বলে খবর।

সেদিক থেকে বিচার করলে কংগ্রেসের বিরোধী দলনেতা হওয়ার প্রবল দাবিদার তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর। আবার সূত্রের খবর, রাহুল গান্ধী যদি সত্যিই সভাপতির পদ থেকে ইস্তফা দেন তা হলে শশীকেই সভাপতি করা যেতে পারে। আর ওয়ানাড় থেকে তিনি জয়ী হয়েছেন। তাই রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা করা হোক দলের অন্দরে এমন বিষয়ও আলোচিত হচ্ছে। এছাড়া আরও যে দু’জনের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, সাতবারের সাংসদ সুরশ কুডিকুন্নিল এবং চারবারের সাংসদ তথা কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণের ছেলে কে মুরলীধরণ।

অন্যদিকে ২০১৪ সালে বিরোধী দলনেতা হিসেবে ছিলেন কর্নাটকের মল্লিকার্জুন খাড়গে। কিন্তু খাড়গে এবার হেরে গিয়েছেন। এবার কংগ্রেসের বেশ কিছু হেভিওয়েটকে দেখতে পাবে না সংসদ। তাঁদের মধ্যে অন্যতম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া কমলনাথ, নিজের কেন্দ্র থেকে হেরে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিলচরের সুস্মিতা দেব এবং হরিয়ানার দীপন্দর হুডা।

  • সর্বশেষ