শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ তারিখের মধ্যেই বেতন-বোনাস পরিশোধ হবে, বললেন বিজিএমইএ সভাপতি

স্বপ্না চক্রবর্তী : ঈদুল ফিতরের আগে পোশাক শ্রমিকদের বোনাস ৩০ মে এবং মে মাসের বেতন ২ জুনের মধ্যেই প্রদান করা হবে বলে জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি রুবানা হক। তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের সব ধরণের পাওনা বুঝিয়ে দিয়ে আমরা প্রায় দিনই মালিকদের সাথে আলোচনা করছি। অনেক মালিকেরই এই মুহুর্তে বেতন-ভাতা পরিশোধের ক্ষমতা নেই। তারা নিজেদের প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রি করেও শ্রমিকদের মজুরি-বোনাস দিচ্ছেন।

সোমবার রুবানা হকের ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে বিজিএমইএ’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। রুবানা হক বলেন, আমরা চাই প্রত্যেকটি শ্রমিক তাদের পূর্ণ পাওনা নিয়েই বাড়িতে ঈদ করতে যাক। তাই শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়ে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। তবে বেতন-ভাতার দাবিতে কিছু কিছু কারখানায় শ্রমিক বিক্ষোভ হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে রুবানা হক বলেন, অনেকেই শ্রমিক বিক্ষোভের কথা বলছেন কিন্তু আমাদের কাছে এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। তবে যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ উদযাপিত হবে তাই ঈদের ছুটির পরে পোশাক-কর্মীরা বাকি দশ দিনের বেতন পেলে তাদের জন্যই ভালো। শ্রমিকরা অন্তত ঐ দশ দিনের বেতনে বাকি মাসটি ভালোভাবে পার করতে পারবেন। সরকার শ্রমিক-মালিক সবাই চায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত গার্মেন্টস শিল্পে কোন কারণে যেন শ্রম অসন্তেুাষ দেখা না দেয়। গার্মেন্টস খাতে শৃঙ্খলা রক্ষায় এবং উৎপাদন নির্বিঘ্ন করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। তাহলে আশা করছি আরা কোনো ধরণের দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়