শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনারসে গিয়ে মোদী বললেন, আপনাদের সন্তুষ্টিই আমার জীবনের মন্ত্র

আসিফুজ্জামান পৃথিল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নিজ আসন বেনারস সফর করেছেন। বেনারসে এসে তিনি বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির সফর করেন। পুজা সম্পন্ন করে মন্দিরের সামনেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাসন দেন মোদী। ইয়ন নিউজ, এনডিটিভি।

ভাষণের শুরুতেই মোদী দলীয় সভাপতি অমিত শাহ্ ও বেনারসের জনগনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি নিজেও একজন বিজেপি কর্মী। তাই পার্টি এবং কর্মীরা যে ম্যান্ডেট দেয়, আমি নিজেও তা মেনে চলার চেষ্টা করি। বেনারসের মানুষের আচরণে আমি আমার বিজয় নিয়ে নিশ্চিত ছিলাম। কয়েক মাস আগে বেনারসে এসেই আমি তা বুঝতে পারি। আমার লক্ষ্য হলো দলীয় কর্মীদের সন্তুষ্টি। আমি চাই সবাই আমার কাজে সন্তুষ্ট থাকুন। আপনাদের সন্তুষ্টিই আমার জীবনের মন্ত্র।

২০১৪ সালের চেয়েও প্রায় এক লাখ বেশি ভোটে জিতেছেন মোদী। এ বার তাঁর জয়ের ব্যবধান প্রায় ৪ লাখ ৭৯ হাজার ভোট। জনসভায় অমিত শাহ বলেন, গত পাঁচ বছরে বেনারসের চেহারা পাল্টে দিয়েছেন মোদী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও প্রায় একই কথা বলেছেন। তবে মোদীর মতে এ বারের ভোটে অংক হেরে গিয়েছে। জিতে গিয়েছে রসায়ন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এ বার লোকসভা ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত মোদীর জনপ্রিয়তা কমতে পারে বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছিলো। বিজেপি তথা এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বলেও আশঙ্কা ছিল। এত বিপুল জনসমর্থন নিয়ে যে ফের মোদী সরকার আসতে পারে, তা অনেকেই ভবিষ্যদ্বাণী করতে পারেননি। কিন্তু ভোটের ফল কার্যত উল্টো কথা বলেছে। আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি তথা এনডিএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়