শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জ শহরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আশরাফুল ইসলাম কহিনুর : হবিগঞ্জে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের উমেদনগর এলাকার একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত দিলীপ রায় উমেদনগর এলাকার বাসিন্দা।

সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, উমেদনগর এলাকার দিলীপ রায় মেশিনারীজের ব্যবসা করতেন। রোববার রাত ৯টার দিকে তিনি ছেলে দিপঙ্করকে ফোন করে বলেন চুনারুঘাটে মুরারবন্দ মাজারে যাচ্ছেন। সকালে ছেলে দোকান খুলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড হতে পারে, তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা।

মৃত দিলীপ রায়ের ছেলে দিপঙ্কর জানান, রাতে বাবা তাকে ফোন করে বলেছেন মুরারবন্দ মাজারে যাবেন। কিন্তু সকালে দোকানে এসে দেখতে পান তার বাবার ঝুলন্ত লাশ। তার দাবি তার বাবাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়