শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের অর্ধেক চাকুরিজীবী চান তাদের বেতন বৃদ্ধি পাক

রাশিদ রিয়াজ : আমিরাতের অর্ধেক চাকুরিজীবীরা জীবন যাত্রা ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ১ থেকে ৫ শতাংশ বেতন বৃদ্ধির আশা করছেন। দেশটির কর্মসংস্থান ভিত্তিক অনলাইন পোর্টাল বায়াত ডটকম ও ইউগভ এ খবর দিয়ে বলছে, তাদের এক সমীক্ষায় দেখা গেছে ১৭ শতাংশ চাকুরিজীবী চান তাদের বেতন অন্তত ১০ শতাংশ বাড়িয়ে দেয়া হোক। কর্মজীবীদের মধ্যে ৮৩ শতাংশ জানান, তারা তাদের কোম্পানিতে গত ৬ বছর ধরে এবং ৪৯ শতাংশ বলছেন তারা টানা ৩ বছর ধরে কাজ করছেন। আরব বিজনেস

সমীক্ষা আরো বলছে ৬১ শতাংশ কর্মজীবী স্বীকার করেন তারা মূল বেতনের সঙ্গে অন্যান্য সুবিধা পাচ্ছেন। ২৩ শতাংশ জানান তারা শুধু মূল বেতন পাচ্ছেন। ১৬ শতাংশ মূলবেতনের সঙ্গে কমিশন ও অন্যান্য সুবিধা পাওয়ার কথা জানান।
এছাড়া ৫৮ শতাংশ চান তাদের শতভাগ স্থায়ী বেতন কাঠামো থাকা উচিত।

৩৪ শতাংশ বলেন, আংশিক হলেও স্থায়ী বেতন কাঠামো থাকা প্রয়োজন। ৮ শতাংশ মত দিয়েছেন পরিবর্তনশীল বেতন কাঠামোর পক্ষে। ৫৪ শতাংশ মনে করছেন এবছরেই তাদের বেতন বৃদ্ধি করা জরুরি। ১৮ শতাংশ বলেন, ১ থেকে ৫ শতাংশ বেতন বৃদ্ধি করা প্রয়োজন। ২৩ শতাংশ কর্মজীবী তাদের বর্তমান প্রতিষ্ঠানে ১০ বছর ধরে চাকরি করার কথা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়