শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের ফুলেল শ্রদ্ধা নিবেদন

সমীরণ রায়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে ছাত্রলীগ সভাপতি রেজাওনুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সহ-সভাপতিরা। পরে সম্পাদকণ্ডলী। এর পর কেন্দ্রীয় সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গনন্ধুর প্রতিকৃতিতে।

সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরি করে আসায় শ্রদ্ধা জানানো হয় দুপুরে। এদিকে সকাল থেকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ধানমণ্ডির ৩২ নম্বরে এসে জড়ো হন।

এছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও তারা কোনো কথা না বলে চলে যান।
উল্লেখ্য, গত ১৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ