শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির অফিসিয়াল ফটোশুট শেষ করলেন সাকিব-তামিমরা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির নানা ধরনের ইভেন্টে অংশগ্রহণ করছে ক্রিকেটাররা। এর অংশ হিসেবে আইসিসিরি অফিসিয়াল ফটোশুট শেষ করেছেন টাইগাররা। এর পাশাপাশি ফটোশুটে ছিলেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও।

দেশের মাটিতে বিশ্বকাপের জার্সি গায়ে ছবি তোলার পর্ব শেষ হয়েছে আগেই। এবার আইসিসির অফিশিয়াল ফটোশুটে অংশ নিলো বাংলাদেশ। যেখানে অধিনায়ক মাশরাফি থেকে শুরু করে সাকিব, তামিম, মুশফিকসহ আছেন মিরাজ, মোস্তাফিজ, লিটনরাও।

বিশ্বকাপের আগে কোন চাপ নিতে চায়না লাল সবুজের প্রতিনিধিরা। ছবি তোলার সময় তাই যেনো স্পষ্ট ফুটে ওঠে টাইগারদের চোখে মুখে। একেবারে নির্ভার একটি দল। অন্তত তাদের অঙ্গভঙ্গি তেমন কিছুই বলছে। সবাই মিলে মজা করলেন, দিলেন ভক্ত সমর্থকদের।

শুধু ছবি তুলে নয়। ব্যাট বল হাতে আবার কখনো বা সেলফি তোলার ভঙ্গিতে নিজেদের উপস্থাপন করেন টাইগাররা। এছাড়া আইসিসির অফিশিয়াল পেজে স্বাক্ষর করেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়