শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে সামনে রেখে জমজমাট গহনার বাজার

মুসবা তিন্নি : পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা কিনতে ভিড় বাড়ছে বিপনি বিতানে। ইমিটিশনের গহনার ব্যাপক কাটতি থাকলেও ক্রেতা কম স্বর্ণের গহনার। ইন্ডিপেন্ডেন্ট

ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে গহনার দোকানে। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গহনা কিনতে নারীরা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। ম্যাচিং করে কেনা অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরও হাল ছাড়েন না কেউ। সকালে ভিড় না থাকলেও দুপুরের পর বাড়তে থাকে গহনার ক্রেতাদের ভিড়। মাঝারি ধরণের কানের দুলের পাশাপাশি চুড়ি ও ব্রেসলেট বিক্রি হচ্ছে বেশি। পছন্দের তালিকায় এগিয়ে ডায়মন্ড কাট, গোল্ড প্লেট, মেটাল, ভিকটোরিয়া, এডি পাথর, ঝুমকা ও তাইউবা কানের দুল ও চুড়ি।

পুরোনো নতুন মিলিয়েই গহনার নকশায় আগ্রহ ক্রেতাদের। দুলের দাম সার্বনিম্ন আড়াইশো থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। আর চুড়ির দাম পড়বে সাড়ে তিনশো টাকা থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা। ঈদকে সামনে রেখে ইমিটিশনের পাশাপাশি বিক্রি হচ্ছে স্বর্ণের গহনাও। তবে গত বছরের তুলনায় বিক্রি কম, বলছেন বিক্রেতারা। শেষ রোজার দিকে গহনার দোকানে ভিড় আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়