শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বীন মোহাম্মদ আই কেয়ারে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: আজ (২৭ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীন মোহাম্মদ আই কেয়ারে তাঁর চোখ পরীক্ষা করাতে যান। লন্ডনে তার যে চোখের অপারেশন হয়েছিল তার ফলোআপ হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকের মালিকানাধীন দ্বীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে যান। সেখানে তার চোখের পরীক্ষা করা হয় এবং অপারেশন পরবর্তী ফলোআপ করা হয়।

ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেছেন যে, অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করেছি, তাকে নতুন চশমা দিয়েছি, গ্লুকোমা পরীক্ষা করেছি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালের ভূয়সী প্রশংসা করেছেন। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির সমাহার দেখে প্রশংসা করেন এবং বলেন বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।

সেসময় দ্বীন মোহাম্মদ নূরুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী এবং ডা. শেখ মোহাম্মদ হোসেন।

  • সর্বশেষ