শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে বোমা বিস্ফোরণে ৪জনের প্রাণহানী, আহত ৭

শাহনাজ বেগম : নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার সিরিজ বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তিনটি বোমা বিস্ফোরণের মধ্যে রাজধানী কাঠমুন্ডুর কেন্দ্রস্থল সুখধারায় একটি এবং বাকি দুটি কেন্দ্র থেকে একটু দূরে বিস্ফোরিত হয়। ইয়ন, বিবিসি

নাশকতামূলক বিস্ফোরক দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে মনে করছে দেশটির পুলিশ। এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিস্ফোরকস্থলের কাছাকাছি প্রচার পত্র দেখে মাওবাদী সংগঠন এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসেও ওই সংগঠনটি কাঠমুন্ডুতে হামলা চালালে একজন নিহত হয়েছিল।
তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

পুলিশ কর্মকর্তা শিয়াম লাল গয়াল বলেন, হামলার সময় তিন জন ঘটনাস্থলে মারা যায় অন্য একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়