শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৩:০৪ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসাগুলোতে শুধু নারী মেন্টর নয়, নারী শিক্ষকদেরও প্রাধান্য থাকবে, বললেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

মঈন মোশাররফ : মাদ্রসাগুলোতে কোনো ছাত্রী যাতে যৌন হয়রানির শিকার না হন সেজন্য প্রত্যেক মাদ্রাসায় একজন করে নারী মেন্টর নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি থাকবে। ওই কমিটি এসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করবে। ২২ মে মাদ্রাসা শিক্ষাবোর্ড এই নির্দেশনা জারি করেছে। এর আগে ১৯ মে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড বিভাগ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্তের আলোতে নির্দেশনা জারির সিদ্ধান্ত নেয় ।

এ প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যা রোববার ডয়চে ভেলেকে বলেন, নারী মেন্টরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটিতে নারী শিক্ষকদের প্রাধান্য থাকবে। আইনে আছে শিক্ষকদের কমপক্ষে ৩০ ভাগ নারী হতে হবে। তাই এই কমিটি গঠনে নারী শিক্ষকের সংকট হবে না। যেসব মাদ্রাসায় ৩০ ভাগ নারী শিক্ষক নেই তারা যদি কোটা পূরণ না করে তাদের এমপিও বতিল করে দেয়া হবে ।

মেন্টর ও কমিটির কর্মপরিধি সম্পর্কে তিনি বলেন, কোনো প্রয়োজনে কোনো ছাত্রীকে মাদ্রাসার প্রিন্সিপাল সরাসরি ডাকতে পারবেন না। তাকে মেন্টর ও কমিটির মাধ্যমে ডাকতে হবে। তাদের উপস্থিতিতে ওই ছাত্রীর সঙ্গে কথা বলতে হবে। আর এটা শুধু প্রিন্সিপাল নয়, যদি মাদ্রাসায় কোনো শিক্ষকের আলাদা কক্ষ থাকে সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ছাত্রীরা কোনো ধরনের যৌন হয়রানি বা অশোভন আচরণের শিকার হলেও মেন্টর ও কমিটির কাছে অভিযোগ করতে পারবে। তারা তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবেন। ছাত্রীরা যাতে তাদের সমস্যার কথা বলতে পারে সেজনই এই নারী মেন্টর ও কমিটি। নারীদের কাছে নারীরা তাদের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

চেয়ারম্যান জানান, ফেনীর সোনাগাজী মাদ্রাসার প্রিন্সিপাল ছাত্রী নুসরাতকে যৌন হয়রানি করেছে। এরপর তাকে পুড়িয়ে করেছে। এই ধরনের কমিটি আগে থাকলে এই দুখঃজনক ঘটনা ঘটতো না বলে আমি মনে করি। আমাদের সিদ্ধান্ত হলো কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো ধরনের যৌন হয়রানির প্রমাণ পেলে তাকে সরাসরি বরখাস্ত করে দেবো। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি তাহলে এটা বন্ধ হবে। সম্পাদনায় : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ