শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিবাগে পুলিশ ভ্যানে বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করলো দাওলাতুল ইসলাম নামক সংগঠন

তানজিনা তানিন ও আহমেদ শাহেদ : রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দাওলাতুল ইসলাম নামক সংগঠন  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার দায় স্বীকার করে।

রোববার রাত ৯ টায় মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, আগুনের সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং গাড়িতে থাকা নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুনসহ একজন পথচারী ও একজন রিক্শাচালক লাল মিয়াকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, ‘আমি পাশেই ছিলাম। মনে হয়েছে গাড়িতে বোমা জাতীয় কিছু বিস্ফোরণ হয়েছে। তবে কী ধরনের বোমা, আদৌ বোমা কি-না সেটি বলতে পারছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়