শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদলীয় শাসনের চিন্তা করলে ধ্বংস হয়ে যাবেন, বললেন খন্দকার মাহবুব

শিমুল মাহমুদ: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চিন্তা থাকলে ভুলে যান। এটা চিন্তা করলে জনগণের বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবেন।’ চাঁদপুরের কচুয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ইফতার পার্টিতে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

খন্দকার মাহবুব বলেন, ‘দেশে বর্তমানে আইনের যে অবস্থা এ আইনে বেগম খালেদা জিয়াকে বের করা সম্ভব হবে না। তার প্রমাণ হলো গত পরশুদিন জামিন হওয়ার মত দুটি মামলায় তাকে জামিন না দিয়ে সময় দেয়া হয়েছে। এতেই বোঝা যায় বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সরকার। তারা আবার বাকশাল কায়েম করতে চাচ্ছে। তারা চাচ্ছে দেশের সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ জাতীয়াবাদী দল, কর্মী বেঁচে থাকবে ততদিন এ দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের ইচ্ছা একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা ধ্বংস করে ফেলি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনি।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক শাহ মোহাম্মদ বুরহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়