শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০২:১০ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ জুনের মধ্যে জার্মান আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সিদ্ধান্ত আসতে পারে

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে : দ্বিধা বিভক্ত জার্মান আওয়ামী লীগকে এক মঞ্চে দেখতে চায় দেশটির তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা জার্মানে একটি কমিটি দেখতে চাই। জার্মানির ফ্রাঙ্কফোর্টে অনুষ্ঠিত সর্বইউরোপে আওয়ামী লীগ নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।

এ মতবিনিময় সভায় সর্বইউরোপের আওয়ামী লীগে প্রধান উপদেষ্টা অনিল দাসগুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। প্রবীণ নেতা জয়নাল হকের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন জাহিদুল ইসলাম পুলক। সভায় সৈয়দ সেলিম, মাফুজ ফারুক, খসরু খান, মাসুম মিয়া, হাফিজুর রহমান আনিচ, মনিহায়দার, মাবু জাফর, মিজানুল হক, আনোয়ার হোসেন, মাসুদ রহমান, রুমান মিয়া, নুরে আলম সিদ্দিকী রুবেল, নোমান হামিদ, নজরুল ইসলাম খালেদ, এস এম এইচ আলীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন, মোঃ লিটন ও মুজিব সরকার উপস্থিত ছিলেন। সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা আলোচনা করে নেতাকর্মীদের আগামী ৩০ জুনের মধ্যে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জানাবেন বলে ঘোষণা করেন। এই সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন দলীয় নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়